গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৬০ জন নিয়ে আত্মসমর্পণ কিষেণজির ভাইয়ের

    ৬০ জন নিয়ে আত্মসমর্পণ কিষেণজির ভাইয়ের

    0
    61
    ছবি সৌজন্যে : এক্স
    ৬০ জন সহযোদ্ধাকে নিয়ে মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও।
    ভারতের কমিউনিস্ট পার্টি-মাওবাদী হারাল দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে।সোমবার গভীর রাতে গড়ছিরৌলিতে ৬০ জন মাওবাদী সদস্যকে নিয়ে অস্ত্রসমর্পণ করেছেন বেণুগোপাল ওরফে সোনু। গত সেপ্টেম্বরেই অস্ত্রসমর্পণের ইঙ্গিত দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন বেণুগোপাল। লিখেছিলেন, দলকে বাঁচাতে সশস্ত্র সংগ্রাম বন্ধ করার সময় এসেছে। তারও আগে গত এপ্রিল মাসে সোনুর নাম করে একটি শান্তিবার্তা এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
    তাতে জানানো হয়েছিল, হায়দরাবাদে অনুষ্ঠিত মাওবাদী পলিটব্যুরো বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রকে শান্তি আলোচনা এবং সংঘর্ষবিরতির প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই থেকেই বিভিন্ন মহলে জল্পনা চলছিল, শীঘ্রই আত্মসমর্পণ করতে পারেন তিনি। অবশেষে তা-ই হল।