
নতুন রানি পেল অস্ট্রেলিয়ান ওপেন। মেয়েদের ফাইনালে ফেবারিট আরিনা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাডিসন কিস। আমেরিকার মহিলা খেলোয়াড় ১৪ বছরের চেষ্টায় অবশেষ জিতলেন গ্র্যান্ড স্লাম একক।
২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে শেষে শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারানো কিস ছিলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ১৯তম বাছাই। সেমিফাইনালে ইগা সিওনতেককে হারিয়ে ফাইনালে ওঠা ২৯ বছর বয়সী কিস প্রথম সেটটি জিতে ৬-৩ গেমে।
টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা দ্বিতীয় সেটে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান। কিসকে ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিকের স্বপ্নে রং চড়ান সাবালেঙ্কা। তবে রোমাঞ্চকর তৃতীয় সেট শেষে শেষ হাসিটা হাসলেন কিসই।
