রিয়ালের কোচ হতে রাজি ক্লপ

0
79
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ আবারও কোচিংয়ে ফিরতে আগ্রহী। রেড বুলস গ্রুপের ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিজের অধ্যায় শেষ করে এখন তিনি নতুন চ্যালেঞ্জ খুঁজছেন।

এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ ক্লপকে দলে টানার জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেও তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন,এবার সেই চেষ্টায় নতুন গতি এসেছে।তবে ক্লপ ইতিমধ্যেই কিছু শর্ত দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ কিছু গণমাধ্যম। তার প্রধান দাবি, নতুন খেলোয়াড় কেনার জন্য বড় বাজেট। জানা গেছে, তিনি অন্তত ১৪০ মিলিয়ন ইউরো চান তিনজন বিশ্বমানের খেলোয়াড় দলে আনতে।রক্ষণভাগ শক্তিশালী করতে ক্লপের প্রথম পছন্দ নিকো শ্লটেরবেক।বর্তমানে বরুসিয়া ডর্টমুন্ডে খেলা এই ডিফেন্ডারের রিলিজ ক্লজ প্রায় ৬০ মিলিয়ন ইউরো।ক্লপ মিডফিল্ডের নেতৃত্ব আনতে চান রদ্রিকে। ম্যানচেস্টার সিটির এই তারকা বর্তমানে ইউরোপের সেরা মিডফিল্ডারদের একজন। তাকে দলে আনতে প্রায় ৪০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে।

এছাড়া আক্রমণভাগে নতুন শক্তি যোগ করতে ক্লপের নজরে রয়েছেন কেনান ইলদিজ। জুভেন্টাসের এই তরুণ তারকাকে পেতে প্রায় ৭০ মিলিয়ন ইউরো গুনতে হতে পারে রিয়াল মাদ্রিদকে।