গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata রাজু-ফইয়াজ-সোনা পাপ্পুদের অবৈধ নির্মাণে বুলডোজার

    রাজু-ফইয়াজ-সোনা পাপ্পুদের অবৈধ নির্মাণে বুলডোজার

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেলেঘাটায় রাজু নস্কর, তিলজলায় জাভেদ খানের ছেলে ফইয়াজ খান এবং কসবায় সোনা পাপ্পুদের তৈরি অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার অ্যাকশনে কলকাতা পুরসভা।

    বেলেঘাটা, তিলজলা, বোসপুকুর, বিবি চ্যাটার্জি স্ট্রিটের অন্তত ৬ ঠিকানায় রবিবার সকাল থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর কমিশনার স্মিতা পাণ্ডে ঘুরে ঘুরে অবৈধ নির্মাণ ভাঙার কাজ পরিদর্শন করেছেন। কোথাও সরু গলির মধ্যে ৬-৭ তলা বিল্ডিং তুলে দেওয়া হয়েছে। কোথাও আবার দুটো বিল্ডিংয়ের মাঝে ৩ ফুটও জায়গা নেই। বিল্ডিং ভাঙার জন্য সেখানে বুলডোজার পর্যন্ত ঢুকতে পারেনি। বাধ্য হয়ে হাম্বরা দিয়ে ম্যানুয়ালি বিল্ডিং ভাঙার কাজ করছেন পুরসভার কর্মীরা। ২৩ তারিখ বেআইনি বিল্ডিং ভাঙতে নোটিস দিয়েছিল পুরসভা। এরপরেই রবিবার সকাল থেকে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিল্ডিং ভাঙতে অভিযানে নামে কলকাতা পুরসভা। বেলেঘাটায় ইস্ট কুলিয়া রোড এবং বারোয়ারিতলার তৃণমূল নেতা রাজু নস্করের ২ টো বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে।

    অন্যদিকে তিলজলায় জি জে খান রোডের ফইয়াজ খানের ৭ তলা একটি বেআইনি নির্মাণ অন্যদিকে কসবায় সোনা পাপ্পর বেআইনি নিমাণ ভেঙে দেওয়া হচ্ছে। এই প্রসেস কন্টিনিউ চলতে থাকবে বলে জানিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।