যে কোনও পরিস্থিতিতে সতর্ক-প্রস্তুত কলকাতা : সিপি

0
171
ছবি সৌজন্যে : নিজস্ব
ভারত-পাকিস্তান সংঘাতে কলকাতা পুলিশ সতর্ক আর প্রস্তুত। জানিয়েছেন সিপি মনোজ ভর্মা। বৃহস্পতিবার রাতেই দেশের ১৫টি জায়গায় ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান।
কিন্তু সেই আঘাত প্রতিহত করেছে ভারত। এই আবহে কলকাতা কতটা প্রস্তুত সেই প্রশ্নে কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন প্রত্যেকদিন মিটিং চলছে। নির্দিষ্ট অথরিটি সঠিক সময় জানাবে।
তবে যেকোনও পরিস্থিতিতে কলকাতা পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়েছেন। সেনসিটিভ ইস্যু হওয়ায় এর থেকে বেশি আর কিছু বলতে পারবেন না বলেও জানিয়েছেন।