
ভোট না পেলে একটাও পাথরও ফেলা হবে না। দিনহাটায় জনসংযোগে বেরিয়ে এমনই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
দিনহাটার একটি বুথে জনসংযোগে বেরিয়ে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্নের মুখে পড়েন উদয়ন গুহ। তখনই বাসিন্দাদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গিয়েছে ভোট না পেলে একটাও পাথর ফেলা হবে না। তিনি আরও বলেছেন কী হবে নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে। কী লাভ হয়েছে। তারপরেও বাজারে এসে এখানে ওখানে ঘোরাঘুরি করে। সরাসরি ওই এলাকার বাসিন্দাদের বলেছেন তাঁদের ওপর খুব রাগ। উদয়ন গুহ-র এমন মন্তব্যে তাঁকে আক্রমণ করেছে বিজেপি।
দলের নেতা বিরাজ বসু বলেছেন তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। তাই জনগণকে হুমকি দিয়ে ভোট চাইতে হচ্ছে।
