
দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে জনগণকে জানাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
তিনি বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি বার্তায় বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে বেশ কিছু নাগরিক পদক্ষেপের কথা স্মরণ করিয়েছেন।
তাঁর মতে, প্রধানমন্ত্রীর দেখানো কৃচ্ছ্বসাধন ব্যবস্থা বেশ কঠোর। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল ওই সাত কৃচ্ছ্বসাধন পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করেন এবং জানিয়েছেন, দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে জনগণকে জানানো দরকার। তাঁর কথায়, অতীতে দেশ যুদ্ধের মতো সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর আগে কোনও প্রধানমন্ত্রী সাতটি কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেননি। তাঁর আরও আশঙ্কা, দেশের অর্থনীতি পতনের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে।








