
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য সরকার। একাধিক প্রশ্নে, একাধিক প্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে ভৎর্সনার মুখে পড়ে রাজ্য।
এদিনের শুনানিতে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়টি দেখা হয়েছে, তা হল যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব কিনা। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সওয়াল জবাবের সময় প্রধান বিচারপতি বলেছেন, ডাল মে কুছ কালা হ্যয়, ইয়া সব কুছ কালা হায়। এদিন স্কুল সার্ভিস কমিশন, এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। ওএমআর শিট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। সাদা-ব্ল্যাঙ্ক ওএমআর পাওয়া যাওয়া সম্পর্কে তাঁর মন্তব্য তাহলে কি ওএমআর শিটও পরিবর্তন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হয়েছে শুনানি।
আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। I





