পরিচিত পটলে নানা স্বাস্থ্যগুণ 

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

 গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় একটি সবজি পটল। প্রায় সবাই এই সবজি পছন্দ করে।

নরম শাঁস ও হালকা মিষ্টি স্বাদের জন্য বিভিন্ন নিরামিষ ও আমিষ পদে জায়গা করে নিয়েছে এই সবজি। পটলের দোরমা, ভাজা, পটলের ঝোল, আলু-পটলের তরকারি থেকে শুরু করে সর্ষে পটল, দই পটল- এমন নানা জিভে পানি আনা পদ রয়েছে।শুধু স্বাদেই নয়, দামেও তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ার কারণেও সব শ্রেণীর মানুষের কাছে এটি প্রিয়। কিন্তু এই পটলের স্বাস্থ্যগুণ অনেকেই জানেন না। যেমন পটল হজমে সহায়ক । পটলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক।আবার আয়ুর্বেদ শাস্ত্রমতে,পটল রক্ত পরিশোধন করতে সাহায্য করে। এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। তবে এই তথ্যের বিজ্ঞানসম্মত পরীক্ষা এখনো হয়নি।অন্যদিকে,পটলে ক্যালরির পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরে রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়।পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটল। পটলে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।এটি বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুখ থেকে শরীরকে রক্ষা করে।ওদিকে,পটলে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে।

এটি চুলের গোড়া মজবুত করতে এবং চুলের স্বাস্থ্য রক্ষাতেও সাহায্য করে। এ ছাড়া পটলের বীজ কৃমিনাশক হিসেবেও কাজ করে বলে প্রচলিত ধারণা রয়েছে।