গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ৩০০ কোটি ঋণে ৬৪ কোটি ঘুষ! দোষী সাব্যস্ত কোচর

    ৩০০ কোটি ঋণে ৬৪ কোটি ঘুষ! দোষী সাব্যস্ত কোচর

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর। ভিডিয়োকন গোষ্ঠীকে অবৈধ ভাবে ৩০০ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ওই ঋণ পাইয়ে দেওয়ার জন্য কোচর ৬৪ কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগ। সম্প্রতি এক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
     চন্দা কোচরের বিরুদ্ধে ২০২০-এর শুরুতে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করে ইডি। পরবর্তী সময়ে একই মামলায় কোচরের স্বামী দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অবৈধ ভাবে ঋণ পাইয়ে দেওয়ার মামলা হয় চন্দা কোচর ও তাঁর স্বামী দীপকের বিরুদ্ধে। ঘুষ দেওয়ার অভিযোগে মামলা হয় ভিডিয়োকন গোষ্ঠীর চেয়ারম্যান বেণুগোপাল ধূতের বিরুদ্ধে।
    আইসিআইসিআই ব্যাঙ্কের তৎকালীন সিইও কোচর এই বেণুগোপালকেই ওই বিপুল অঙ্কের ঋণ পেতে সাহায্য করেন বলে অভিযোগ ছিল। তার বদলে ধূত কোচরের স্বামী দীপক নিয়ন্ত্রিত সংস্থা এনইউ পাওয়ার-এ অর্থ বিনিয়োগ করেন।