গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment আবারও ফিরছে কফি উইথ করণ

    আবারও ফিরছে কফি উইথ করণ

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউডপ্রেমীদের জন্য সুখবর দিয়েছেন নির্মাতা করণ জোহর।তার বহুল জনপ্রিয় টক শো কফি উইথ করণ আবারও ফিরছে নতুন রূপে।

    দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে শো-টির নবম আসর শুরু হচ্ছে আগামী দীপাবলি উৎসবকে কেন্দ্র করে।সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ নিজেই এই ঘোষণা করেছেন। ফ্যান ফলোয়ারদের কৌতূহলের জবাবে তিনি জানিয়েছেন,দীপাবলি। নবম আসর। এর আগে ২০২৪ সালে শেষ হয়েছিল শো-টির অষ্টম আসর, যা নানা আলোচনায় ছিল বেশ সরব। উল্লেখ্য ,কফি উইথ করণ মানেই শুধু আড্ডা নয়, বরং তারকাদের ব্যক্তিগত জীবনের খোলামেলা স্বীকারোক্তি আর বিতর্কের মিশেল। গত আসরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের শিকার হয়েছিল।পাশাপাশি সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাটদের উপস্থিতি শো-টিকে করে তোলে আরও আকর্ষণীয়।তবে এই শো-র ইতিহাস জুড়ে রয়েছে নানা বিতর্কিত মুহূর্ত। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য হোক কিংবা ইমরান হাশমির ঐশ্বরিয়া রাইকে নিয়ে বিতর্কিত কথা, সবই দর্শকদের মনে গেঁথে আছে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার একটি মন্তব্য তার ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল।সবচেয়ে বেশি আলোচিত পর্বগুলোর মধ্যে অন্যতম ছিল কঙ্গনা রানাউতের উপস্থিতি। তিনি সরাসরি করণকে, স্বজনপোষণের পতাকাবাহী ও সিনেমা জগতের প্রভাবশালী গোষ্ঠীর প্রতিনিধি বলে আক্রমণ করেন। ২০১৪ সালের সেই পর্ব আজও বলিউডের অভ্যন্তরীণ বনাম বাইরের শিল্পী বিতর্কের অন্যতম ভিত্তি।

    উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানটি প্রতি আসরেই নতুন চমক নিয়ে হাজির হয়েছে। দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন ফ্যান ফলোয়াররা।