
তাঁর নেতৃত্বে খেলেছিলেন বিরাট কোহলি। এমনটাই দাবি করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
এক সাক্ষাৎকারে লালুপ্রসাদ যাদবের পুত্র কিছুটা দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজনীতিক হিসাবেই সকলে মনে রাখে, কিন্তু তিনি যে দারুণ ক্রিকেটার ছিলেন, সেই কথা কেউ মনে রাখে না। বিরাট কোহলি তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছেন, কেউ কি এই নিয়ে কথা বলে। কেন বলে না। তিনি পেশাদার হিসাবে ভাল ক্রিকেট খেলতেন। ভারতীয় ক্রিকেট টিমের অনেকে তাঁর ব্যাচমেট ছিল।অবসাদের সুরেই তেজস্বী যাদব বলেছেন, তাঁর দুই লিগামেন্টেই ফ্রাকচার হওয়ার কারণে খেলা ছাড়তে হয়েছিল। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর এই দাবির পরই সোশ্যাল মিডিয়া ভাসছে কমেন্টের বন্যায়। অনেকে ইন্টারনেট ঘেঁটে তেজস্বী যাদবের ছবি খুঁজে বের করেছেন, যখন রাজ্যস্তরে তিনি ক্রিকেট খেলতেন।
