‘কোলাবেরি ডি’ এখনো ‘তাড়া করে’ ধানুষকে

0
112
ছবি সৌজন্যে :সংগৃহীত

কেটে গেছে ১২ বছর। থ্রি সিনেমার জনপ্রিয় এবং ভাইরাল গান,হোয়াই দিস কোলাভারি ডি? ধানুষের গাওয়া সেই গান এখনো মানুষের মনে স্পষ্ট।

এখনও অভিনেতা-প্রযোজককে ওই গান নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ওই গান এখনো তাকে,তাড়া করে।এক অনুষ্ঠানে ধানুষের কোলাভারি ডি গাইতে বলা হয় এবং এই গানটি কী ভাবে তৈরি হয়েছিল সেটি জিজ্ঞেস করা হয়।তিনি খুব হতবাক হয়ে বলেছেন, কোলাভারি ডি… এই গানটা এখনও তাঁকে তাড়া করে বেড়ায়।এর পরেই তিনি হাসতে থাকেন। তিনি জানান গানটি,এত রাতে তৈরি হয়েছিল যে তাঁরা সকালে সেটির ব্যাপারে ভুলেও গিয়েছিলেন।ধনুষ বলেছেন, তাঁরা কম্পিউটার স্ক্রিনে একটা আইকন দেখতে পান লেখা,কোলাভারি ডি। সেটি খোলেন এবং তারপর তাঁদের মনে পড়ে যে এটা তো তৈরি করেছিলাম। গান তৈরি করে সেটি ভুলেই গিয়েছিলেন। মজা হয়েছিল,কিন্তু কখনও ভাবেন নি এটা এত বড় সেনসেশন হয়ে উঠবে।

এগুলো পরিকল্পনা করে হয় না, ঈশ্বরের কৃপায় হয়…।মঞ্চে কয়েক লাইন তাকে এই গান গাইতেও শোনা যায়।