
সামান্য জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে, এইচএমপি ভাইরাস নিয়ে প্রাইভেট চক্র-কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে নাম না করে মুখ্যমন্ত্রী বিভিন্ন বেসরকারি হাসপাতালের আকাশছোঁয়া বিল করার প্রবণতাকে নিশানা করেছেন।
তাঁর কথায়, ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। যদি কোনও চিন্তার কারণ হয়, তবে তা রাজ্য সরকারই জানিয়ে দেবে। ইতিমধ্যেই এই ভাইরাস এবং তার সংক্রমণ নিয়ে প্রশাসন পদক্ষেপ করেছে, তা-ও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশিই মুখ্যমন্ত্রীর দাবি, কিছু প্রাইভেট চক্র আছে, যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। সেই ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি চিনে এইচএমপিভি-র একটি রূপের সংক্রমণ বেড়েছে।
তার পর থেকেই উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ অন্যান্য দেশে। চিনের এই পরিস্থিতির মাঝে ভারতেও এইচএমপি ভাইরাসের সংক্রমণের খবর আসতে শুরু করেছে।







