এবার নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ

0
301
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার নদিয়ার নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। নবদ্বীপের মহিশুরা মাঝেরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযানে নামে নবদ্বীপ থানার পুলিশ।
অস্ত্র তৈরি এবং পাচারের অভিযোগে সঞ্জু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জমা। এর বিরুদ্ধে বর্ধমানের কালনায় অস্ত্র আইনের মামলাও রয়েছে। শুক্রবারই মধুবনিতে বিহার এবং কলকাতা পুলিশের এসটিএফের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে।
গাড়ির যন্ত্রাংশের কারখানার আড়ালে চলছিল ছোট অস্ত্র কারখানা। গ্রেফতার করা হয় ৪ জনকে।