
বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে বচসায় অ্যাপ চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ৫ জনের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে বুধবার রাতে কলকাতার বিজয়গড়ের লালকা মাঠের কাছে জয়ন্ত গাড়ি একটি স্কুটিতে ধাক্কা মারে। তা নিয়েই স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসা বাধে। এরপরেই ধাক্কাধাক্কি হয় যুবকদের সঙ্গে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তখনই মাটিতে পড়ে যান জয়ন্ত সেন। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে যাদবপুরের কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে মৃত্যু হয় জয়ন্তর।
এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
