
প্রস্তাবিত সভার আগে মাঠ পরিদর্শন করতে ব্রিগেডে যাওয়া সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে গো ব্য়াক স্লোগান দিয়েছেন তৃণমূলকর্মীরা। প্রস্তাবিত সভার আগে সপ্তাহের শুরু দিন সোমবারই ব্রিগেডে যান হুমায়ুন কবির।
সেখানেই গো ব্য়াক স্লোগান দেওয়া হয়েছে হুমায়ুন-কে। তাঁর বিরুদ্ধে স্লোগান, কটূক্তি— এমনকি বিজেপির চামচা বলেও সম্বোধন করা হয় বলে অভিযোগ। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁর চারপাশে বৃত্ত তৈরি করায় পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণেই থাকে। ৩১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সভার পরিকল্পনা হুমায়ুন কবিরের। তার আগে সোমবার মাঠ পরিদর্শনে এলেন, মাঠ পরিদর্শনের পর সভার জন্য অনুমতি চাইবেন হুমায়ুন কবির। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক দাবি করে বলেছেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।এ ব্যাপারে হুমায়ুনকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, কে কী বলল, তার জবাব দিতে তিনি বাধ্য নন। তারপরেই সোজাসাপটা হুঁশিয়ারি, কলকাতা কারও বাবার নয়। মসজিদও হবে, সমাবেশও হবেই। যার ক্ষমতা আছে, রুখে দেখাক।পরে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁকে ভয় দেখলে তিনি ভয় পাননা। তিনি ছোট বয়স দিয়ে এই ধরনের ঘটনা দেখে এসেছেন, তাই তাঁকে তৃণমূলে কর্মীরা ভয় দেখাতে পারবেনা। বেলডাঙায় ৩০ বিঘা জায়গা জমি প্রস্তুত করা হয়েছে। সেখানেই হবে মসজিদ।
তার আগে এক লক্ষ কন্ঠে কোরানপাঠ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর। আগামী ১৫ ফেব্রুয়ারির আগে কাজ শুরু হবে বলেও জানান তিনি।
