গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata অ্যাক্রোপলিস মলের পিছনে হেলল ৫ তলা বাড়ি 

    অ্যাক্রোপলিস মলের পিছনে হেলল ৫ তলা বাড়ি 

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতায় হেলে পড়া বাড়ির তালিকা ক্রমশই বাড়ছে। এবার কসবার রাজডাঙায় অ্যাক্রোপলিস মলের পিছনে পাঁচতলা বাড়ি হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। 
    কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কসবার রাজডাঙায় একটি বহুতল দীর্ঘদিন ধরেই হেলে পড়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। অ্যাক্রোপলিস মলের পিছনেই রয়েছে এই বহুতল। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর থেকে পুলিশ সকলকে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। ঠিকাদারও ফ্ল্যাট বিক্রির পর থেকে আর দায় নিচ্ছেন না। ফলে ফ্যাসাদে পড়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি ডানদিকে মাটি থেকে উচ্চতা যেখানে প্রায় ১১ ফুট, সেখানে বাড়ির বাঁ দিকের অংশের উচ্চতা সাকুল্যে ৬ ফুট। আতঙ্কে সংশ্লিষ্ট ফ্ল্যাটের একাংশ বাসিন্দা অন্যত্র থাকছেন। আবার যাদের উপায়ন্তর নেই তাঁরা প্রাণ হাতে করে রয়েছেন ওই ফ্ল্যাটে। যদিও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্না।
    গত দেড় সপ্তাহে বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। আতঙ্কে কাঁটা বাসিন্দারা।