গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বাস অমিল, সল্টলেকের রাস্তায় পরিবহণ মন্ত্রী 

    বাস অমিল, সল্টলেকের রাস্তায় পরিবহণ মন্ত্রী 

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রীর ধমকের পরই সল্টলেকের রাস্তায় নেমে সরকারি বাসের পরিসংখ্যান খতিয়ে দেখেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ মন্ত্রীকে হাতের নাগালে পেয়েই ক্ষোভ উগরে দিয়েছেন সল্টলেকের আই টি সেক্টরের যাত্রীরা। অভিযোগ করে জানালেন পর্যাপ্ত বাস নেই বাড়ি ফেরার। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। রাত বাড়লে তো বাসের দেখাই মেলে না। অগত্যা নির্ভর করতে হয় অ্যাপ বেসড পুল কার, শাটল কার এর ওপর। সেই গুলোর ভাড়া অত্যধিক বেশি যা আয়ত্তের বাইরে।

    এদিকে,সপ্তাহের শুরুর দিনে সরকারি বাসের পরিসংখ্যান খতিয়ে দেখতে পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল আমতলা, জোকা ও ঠাকুরপুকুর ও শিলপাড়া ডিপো ঘুরে দেখেছেন। পাশাপাশি সেখানে গিয়ে নিত্যযাত্রীদের সঙ্গে কথাও বলেছেন দিলীপ মণ্ডল। পরিবহণ প্রতিমন্ত্রীকে হাতের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, একাধিক বাস খারাপ হয়ে পরে থাকার ফলে অফিস টাইমে বাস পাওয়া যায় না। সবশেষ দিলীপ মণ্ডল জানিয়েছেন, সমস্ত এই রিপোর্ট পরিবহণ দফতর এ জানানো হবে এবং চেষ্টা করা হচ্ছে মেনটেনেন্স বাড়িয়ে বাসের সংখ্যা যাতে বাড়ানো হয় এবং বেশ কিছু নতুন বাসের আসার কথাও রয়েছে পরিবহন দফতর চেষ্টা চালাচ্ছে যাতে মানুষের এই অসুবিধা দূর করা যায়।

    এদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলাচলের সাধারণ মানুষের কোন অসুবিধা যাতে না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে সোমবার সকাল ১০ টা নাগাদ কোচবিহার শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টার্মিনাস পরিদর্শনে গিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বাস টার্মিনাসে এসে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছেন।