অনলাইন ট্রানজাকশন নিয়ে সতর্ক করলেন ডিসি সেন্ট্রাল

0
823
ছবি সৌজন্যে : নিজস্ব
অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে দম্পতির প্রায় ২ কোটি প্রতারিত হয়েছেন কলকাতার দম্পতি। শুক্রবার অনলাইন ট্রানজাকশন নিয়ে সতর্ক করেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি।
তিনি জানিয়েছেন হেয়ার স্ট্রিট এলাকার বাসিন্দা ওই দম্পতি অনলাইনে ক্যামেরা কেনার জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এরপর আরটিজিএস-র মাধ্যমে ধাপে ধাপে ১ কোটি ৯৭ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছে বুঝতে পেরে কলকাতা সাইবার ক্রাইম থানার অভিযোগ জানায় দম্পতি।
তদন্তে নেমে যে অ্যাকাউন্টে আরটিজিএস করা হয়েছে তার ট্রেস করে পুলিশ। এরপরেই শুক্রবার অনলাইন ট্রানজাকশন নিয়ে মানুষকে সতর্ক করেছেন ডিসি সেন্ট্রাল।