ফের রাত দখলে জাগল কলকাতা-জেলা

0
114
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

স্বাধীনতার আগের রাতেই ফের রাত দখলের সাক্ষী কলকাতা। শ্যামবাজার থেকে অশোকনগর, আর জি করকাণ্ডের বিচার চেয়ে রাত জাগছে, কলকাতার সঙ্গে জেলাও। জেলার বিভিন্ন প্রান্তে সন্ধে গড়াতেই অভয়ার বিচারের দাবিতে ফের পথে নামতে শুরু করেছেন হাজারো পুরুষ-মহিলা, ছাত্রছাত্রী। ঠিক যেমনটা দেখেছিল কলকাতা একবছর আগে।

আর জি করে কর্তব্যরত অবস্থায় প্রথমে ধর্ষিতা ও পরে খুন হয়ে যাওয়া অভয়ার মৃত্যুর পর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাখো মানুষের জমায়েত। জাতীয় পতাকা, ব্যানার হাতে পথে নেমেছেন বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার সমাজের বিভিন্ন অংশের পুরুষ-মহিলা। ফের স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস। আর কতদিন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। রাত যত বেড়েছে ততই ভিড় বেড়েছে অভয়ার বিচারের দাবিতে ফের রাত দখলের কর্মসূচিতে। আর জি করে অভয়ার মূর্তির সামনে যখন ফুল, মালা, মোমবাতিতে প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে, তখন হাজরা মোড়ে স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ফের উঠে এসেছে বাঙালি অস্মিতা এবং দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানের কথা। আর তখন তাঁরই সরকারের বিরুদ্ধে যাদবপুরে স্লোগান উঠেছে গলা ছেড়ে চিৎকার, বুঝে নাও অধিকার। গত বছরের মত এবছরে ১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মত। আর তার সমানেই স্লোগান উঠেছে জাগবার দিন আজ, প্রশ্ন তোলা হয়েছে সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরেও কেন সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি।

রাতে আর এবার আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়াতে পারেনননি গত একবছর ধরে মেয়ের বিচারের দাবিতে কার্যত দরজায় দরজায় ঘুরে বেড়ানো অভয়ার বাবা-মা। কদিন আগে নবান্ন অভিযানে আঘাত পাওয়া অভয়ার মায়ের চিকিৎসার জন্য পাশে ছিলেন অভয়ার বাবাও। মেয়েকে হারানোর একবছরে।