গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata আবারও উত্তেজনা সাখাওয়াতে

    আবারও উত্তেজনা সাখাওয়াতে

    0
    26
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সোমবার ভোটগণনা, তার আগে রবিবার সকালে উত্তেজনা ছড়িয়েছে সাখাওয়াত স্কুলের সামনে। বিজেপির স্টিকার লাগানো গাড়িকে পুলিশ ভিতরে ঢুকতে দিয়েছে তল্লাশি ছাড়াই। এমন অভিযোগ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।

    একটা স্কুটি ঢুকতে গেলেও রাইডারের পরিচয়, গাড়ির তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেখানে কি করে এক্স আর্মির বিজেপি স্টিকার লাগানো গাড়িকে ঢুকতে দেওয়া হল। প্রশ্ন তুলে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বিক্ষোভ সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। পরে পরিস্থিতি স্বাবাভিক হয়। পুলিশ জানিয়েছে স্থানীয় এক আর্মি অফিসারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল, এখানকার বাসিন্দা বলে। যদিও পুলিশের বক্তব্য মানতে চায়নি তৃণমূল। এদিকে আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজেও গাড়ি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।

    তৃণমূলের অভিযোগ কোনও চেকিং না করেই স্ট্রংরুমে গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরে বেরনোর সময় ওই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল।