গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা, আরতি- শত্রঘ্নকে বঙ্গবিভূষণ

    কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা, আরতি- শত্রঘ্নকে বঙ্গবিভূষণ

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৩১ তম কলকাতা আন্তজাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে ৩১তম আন্তজাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর সৌরভ গঙ্গোপাধ্যায়।
    এরপরেই দুই শিল্পীর হাতে স্মারক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তখন মঞ্চ যেন চাঁদের হাট। বিদেশি অতিথিদের সঙ্গে মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি। কেআইএফএফ চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ, দেব, জিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, রঞ্জিত মল্লিক, কোয়েল, পরিচালক সুজয় ঘোষ সহ অন্যান্যরা। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যে জেগে উঠেছিল আলো আর ছায়ার খেলা মাটির গন্ধে, সুবের তালে আবেগের ছোঁয়ায় এক হয়ে গিয়েছে সিনেমা আর নৃত্য। তারই মাঝে শোনা গিয়েছে এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো। যার গীতিকার, সুরকার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ৩৯টি দেশ অংশগ্রহণ করছে ফিল্ম ফেস্টিভ্যালে। ৩১৫ টি সিনেমা দেখানো হবে।
    ৬ থেকে ১৩ তারিখ চলবে ফিল্ম ফেস্টিভ্যাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারের সবচেয়ে বড় চমক নানা আন্তজাতিক ভাষা, বাংলা ভাষার পাশাপাশি টুলু, বোরো, কঙ্কনি, সাঁওতালি মত কয়েকটি ভাষার সিনেমা দেখানো।