গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata শিল্প সম্মেলনে আম্বানি-জিন্দল, ভুটানের রাজায় সংশয় মুখ্যমন্ত্রীর

    শিল্প সম্মেলনে আম্বানি-জিন্দল, ভুটানের রাজায় সংশয় মুখ্যমন্ত্রীর

    0
    161
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দল, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ৪০ টি দেশের প্রতিনিধি আসছেন। বুধবার থেকে নিউটাউনে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে।
    তার আগে মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিদেশি অতিথিদের সঙ্গে চা চক্রে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সম্মেলনে অন্যতম অতিথি ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের যোগ দেওয়া নিয়ে সন্দীহানপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ভুটানের রাজা অক্টোবরে কনফার্ম করেছিলেন তিনি আসবেন। দিল্লির সঙ্গে কি আছেন তা তিনি জানেন না। মঙ্গলবার সকালেই ভুটানের রাজা মহাকুম্ভে গিয়েছিলেন। সেখানে যোগী আদিত্যনাথের সঙ্গে পুণ্যস্নানও করেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভুটানের রাজার সম্মেলনে যোগ দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
    তবে সম্মেলনে বাড়তি মাত্রা যোগ হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি। বাণিজ্যে এবার বাংলার সঙ্গে হাত মেলাবে ঝাড়খণ্ড।