
শীতের শহরে শুরু হয়েছে একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
বুধবার নন্দন ১-এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও ছিলেন দেশ-বিদেশের অতিথিরা। নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্রতীর্থ ও একতারা মুক্তমঞ্চে বিনামূল্যে ছোটদের সিনেমা দেখানো হচ্ছে।
এরসঙ্গে ক্যুইজ কম্পিটিশন, প্রদর্শনীরও আয়োজন রয়েছে। দর্শকাসনে বসে সিনেমার পর্দায় খুদেদের প্রতিভা উপভোগ করতে চান বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
