গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা এখন অপরাধীদের আশ্রয়স্থল, সুকান্তর পোস্ট

    কলকাতা এখন অপরাধীদের আশ্রয়স্থল, সুকান্তর পোস্ট

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    এক সময় সংস্কৃতির শহর কলকাতা এখন অপরাধীদের আশ্রয়স্থল। এক্সপোস্ট করে রাজ্যসরকারকে এইভাবেই নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

    তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে ৭ মাসের শিশুও নিরাপদ নয়। ফুটপাতের ৭ মাসের শিশুর ওপর নির্যাতন নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। তিনি আরও বলেছেন,কালীঘাটের ক্রাউন প্রিন্সকে পুলিশ পাহারা দেওয়ার সময় নারী ও শিশুরা অকথ্য ভয়াবহতার মুখোমুখি হয়।

    এই প্রসঙ্গে তিনি বলেছেন, এই নিরাপত্তা কি দিদির গর্ব? এই ধরনের ঘটনাই লজ্জা। উল্লেখ্য, ফুটপাতে ৭ মাসের শিশুর ওপর নির্যাতনের ঘটনা কঙ্কালসার চেহারাকে সামনে নিয়ে আসছে বলেই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।