
প্রথমবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ তম যোগ দিবসে রেড রোডে সম্পন্ন হয়েছে মেগা ইভেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি। রবিবার ভোর বেলাতেই রেড রোডে বহু মানুষ যোগ দিবসে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বলেছেন যোগ করুন, নীরোগ থাকুন। ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পাবণে পরিণত হয়েছে। এবারের থিম সুস্থ বার্ধক্যের জন্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বয়সকালেও যোগ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যোগ জীবনশৈলীতে ভারসাম্য আনে।
৪০ বছর বয়সে ২০ বছরের মত ফিটনেস, ৫০ বছর বয়সে ৩০ বছরের এনার্জি ধরে রাখা, ৭০ বছর বয়সে ৫০ বছরের মত অনুভব করা একমাত্র যোগের দ্বারাই সম্ভব।
