কসবার ফ্ল্যাটে সিনেম্যাটোগ্রাফারের ঝুলন্ত দেহ

0
68
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

কসবার ফ্ল্যাটে সিনেম্যাটোগ্রাফারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। টালিগঞ্জের সিনেম্যাটোগ্রাফার সৌম্যজিৎ গুঁইকে স্টুডিওপাড়ায় ভিকি নামে পরিচিত।

৪০ বছর বয়সী ভিকি রাজা চন্দের দীর্ঘদিনের সঙ্গী। পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকির সঙ্গেও ১৫ বছর কাজ করেছেন। ভিকির স্ত্রী এবং মেয়ে রয়েছে। কসবার বোসপুকুরের বাসিন্দা ভিকি আর্থিক সমস্যায় ছিলেন। ভালো কাজের সুযোগ মিলছিল না।

ঘরের মধ্য থেকে পাওয়া সুইসাইড নোটে এমনই উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা মনে হলে ঠিক কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।