গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports আইপিএল নিলামে রেকর্ড, নাইট রাইডাসে গ্রিন

    আইপিএল নিলামে রেকর্ড, নাইট রাইডাসে গ্রিন

    0
    81
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড গড়লেন ক্যামেরন গ্রিন। বিদেশিদের মধ্যে এখন সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। রেকর্ড ২৫ কোটি ২০ লাখ টাকাতে অস্ট্রেলিয়ান ব্যাটারকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

    সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পথে গ্রিন পেছনে ফেলেছেন তার জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ককে।২০২৪ সালের নিলামে অস্ট্রেলিয়ান পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ টাকাতে দলে নিয়েছিল কলকাতা। বলিউড বাদশা শাহরুখ খানের দল এবার গ্রিনকে সর্বোচ্চ দামে কিনে বিদেশি ক্রিকেটারের রেকর্ডটা নিজেদের কাছেই রাখল।গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। সেখান থেকে ২৫ কোটি ২০ লাখ টাকাতে রফা হওয়ার পথে বেশ লড়াই হয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে।মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তি মূল্যে ডাক দেওয়ার পরেই সরে যায় নিলাম থেকে। এরপর কলকাতা এবং রাজস্থানের মধ্যে দারুণ লড়াই হয়। তবে ১৩ কোটি ৬০ লাখ টাকা দাম ওঠার পর সরে যায় রাজস্থানও। তাতে এবারের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার রাজস্থান নিজেদের গুটিয়ে নিতে গ্রিনকে দলে নিতে হাতুড়ির বিডের নিচে নাম লেখায় চেন্নাই সুপার কিংস। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারাও। ২৫ কোটি ২০ লাখ টাকাতে নিয়ে নেয় কলকাতা।

    অন্যদিকে গত নিলামের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ভেঙ্কেটশ আইয়ারকে এবার দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাকে ৭ কোটি টাকাতে দলে নিয়েছে বিরাট কোহলির দল।গতবার ২৩ কোটি ৭৫ লাখ টাকাতে নিয়েছিল কলকাতা।