কপিল শর্মাকে হুমকি, কলকাতা থেকে যুবক গ্রেপ্তার

0
96
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

১ কোটি টাকা চেয়ে কপিল শর্মাকে হুমকির জেরে কলকাতা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।খবর, ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার কাছে ৭ টি হুমকি ফোন যায়।

যেখানে তাঁর কাছে ১ কোটি টাকা চাওয়া হয়। জানা গেছে, দিলীপ চৌধুরী নামে ওই অভিযুক্ত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নামে কপিল শর্মাকে হুমকি দিয়েছিল।এই হুমকি ফোন পেয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে গোটা বিষয়টা জানায় মুম্বাই পুলিশ। তারপরই সূত্র থেকে খবর পেয়ে কলকাতা থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত।আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে অভিযুক্তকে।উল্লেখ্য, কয়েক মাস ধরেই একের পর এক হুমকি পাচ্ছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এমনকি, হামলা হয়েছিল তাঁর কানাডার রেস্তোরাঁতেও। জানা গিয়েছিল, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ায়, লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন কপিল। তবে সম্প্রতি তাঁকে ১ কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এক যুবক। ওদিকে ক্যাফে ব্যবসার শুরুতেই বড়সড় ধাক্কা খান জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা।

৯ জুলাই সকালবেলা কানাডায় সদ্য খোলা তাঁর ক্যাপস ক্যাসেতে বন্দুকবাজরা তাণ্ডব চালায়। এলোপাতাড়ি গুলিও চালাতে থাকে। তবে কপিল শর্মাও সুস্থ রয়েছেন।তথ্য বলছে, এই ঘটনার দায় স্বীকার করেছে হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি।