৫ ঘণ্টার বেশি জল থাকছে না কোথাও, সাফাই ফিরহাদের

0
136
ছবি সৌজন্যে :ফেসবুক
টানা বৃষ্টিতে কলকাতার বহু রাস্তা কার্যত দলের তলায়। কোথাও কোথাও জল প্রায় হাঁটু সমান। এমন পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিমের সাফাই কলকাতায় ৫ ঘণ্টা বাদে জল থাকেই না।
তাঁর দাবি সুরাটে ৫ দিন জল জমে, দিল্লিতেও তাই। আর বিজেপি ছবি তুলে জল জমা দেখিয়ে প্রচার করছে। কিন্তু বাস্তবে জল নামছে। বিজেপিকে আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেছেন শুধ ছবি তুললেই হবে না, কাজও করতে হয়। যেটা পুরসভা করছে। কেন্দ্রকে আক্রমণ করে ফিরহাদ হাকিম আরও বলেছেন কেন্দ্র একটা টাকাও দেয় না। পাম্পিং স্টেশন করতে প্রচুর টাকা লাগে।
সাফাই দিয়ে বলেছেন এত বৃষ্টির পরেও পাতিপুকুর আন্ডারপাসে জল দাঁড়ায় নি।