কলকাতা মেডিক্যাল কলেজের হোস্টেলে র‍্যাগিং, অভিযুক্ত ২ সিনিয়র

0
253
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

কলকাতা মেডিক্যাল কলেজের হোস্টেলেই আবারও র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। সিনিয়র ২ সহপাঠীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ।

এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে তদন্ত কমিটির সামনে অভিযুক্তরা নিজেদের জ্ঞান নথিভুক্ত করেছেন। তবে তদন্ত কমিটির প্রাথমিক অভিযোগ ভুল বোঝাবঝিতে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ভুল করে র‍্যাগিংয়ের মতো অপরাধ করা যায় কিনা, সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। হাসপাতালের নজরদারি বৃদ্ধির দাবি তোলা হয়েছে পড়ুয়া চিকিৎসকদের তরফে।

উল্লেখ্য, গত বছর জানুয়ারি এই মেডিক্যাল কলেজে ব‍্যাগিংয়ের অভিযোগে অর্থোপেডিক বিভাগের দই সিনিয়র চিকিৎসক পড়ুয়াকে দ’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল।