
ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। রবিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরবর্তী চার দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কিন্তু ২৫ ডিসেম্বরের পরে ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই এ দিন আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন আগামী তিন থেকে চার দিনে নেই। ভোরের দিকে একাধিক জেলায় দেখা যাবে কুয়াশার দাপট।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৬ ডিগ্রি, কালিম্পংয়ের ১১ ডিগ্রি, শিলিগুড়ির ১৪ ডিগ্রি, কোচবিহারের ১১ ডিগ্রি সেলসিয়াস।








