
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য শহর ও শহরতলীর পরীক্ষার্থীদের কথা ভেবে রবিবার অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ।
এমনটাই জানানো হয়েছে মেট্রোর তরফে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ১৪০টি ট্রেন চালানো হবে। পরিষেবা শুরু করা হবে সকাল সাড়ে-আটটায়। প্রতিবছর প্রচুর ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। শুধু রাজ্য নয় ভিন রাজ্য়ের পড়ুয়ারাও পরীক্ষা দেন। পরীক্ষাকেন্দ্র গুলোতে পৌঁছতে ট্রেনে, বাসে ভিড় থাকে প্রচুর। সে কথা মাথায় রেখে রবিবার বাড়তি এবং দ্রুত পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। অন্যান্য রবিবারের মতো দমদম থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭মিনিটে।
