
পুজোর আগে রাজ্যকে মেট্রো উপহার। ২২ অগাস্ট রাজ্যে ৩ টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এখবর জানিয়েছেন সুকান্ত মজুমদার। গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদহ। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হয়েছে। ১৬ অগাস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন করবেন। সব ঠিক থাকলে ২২ অগাস্ট নোয়াপাড় থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হতে পারে। এই সম্প্রসারিত রুটেরও উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পোস্টে দাবি করেছেন শুধু পশ্চিমবঙ্গে রেলের কাজে রেকর্ড সাড়ে ৮৩ হাজার কোটিরও বেশি বরাদ্দ হয়েছে।
১০১ টি আন্তর্জাতিক মানের স্টেশন তৈরি। ৯টি বন্দে ভারত এবং ২ টো অমৃত ভারত ট্রেন ইতিমধ্যেই এরাজ্য পরিষেবা দিতে শুরু করেছেন।






