বিদ্যুৎ বিভ্রাটেও টানেলে আটকাবে না মেট্রো

0
140
Metro will not block the tunnel even in case of power outage
Metro will not block the tunnel even in case of power outage

এবার বিদ্যুৎ বিভ্রাটেও টানেলে আর থমকে থাকবে না মেট্রো। বরং ক্রমশ গন্তব্যের পথে এগোতে থাকবে মেট্রো। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে কলকাতা মেট্রোর ব্লু লাইনে চালু হবে এই পরিষেবা।

মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইনে সেন্ট্রাল সাবস্টেশনে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করা হবে।ইনভার্টার এবং অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল ব্যাটারিকে কাজে লাগিয়ে এই সিস্টেম চালু করা হবে।মেট্রো স্টেশনগুলিতে ২ মেগাওয়াট ক্ষমতার মোট ৭টি বি ই এস এস ইনস্টল করার পরিকল্পনা রয়েছে।তার ফলে টানেলে থাকাকালীন বিদ্যুৎ বিভ্রাট হলেও কমপক্ষে ৩০ কিলোমিটার বেগে রেক নিয়ে পরবর্তী স্টেশনে পৌঁছতে পারবে মেট্রো। সেক্ষেত্রে আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে সমস্যায় ভুগতে হবে না যাত্রীদের।জানা গিয়েছে এই প্রকল্প বাস্তবায়নে বহু বিদেশি বহুজাতিক সংস্থা কলকাতা মেট্রোর সঙ্গে গাঁটছড়া বাঁধতে ইচ্ছুক।মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে এই বিশেষ পদ্ধতি মেট্রোকে যুক্ত করা হবে। যদি নির্ধারিত ডেডলাইন অনুযায়ী কাজ শেষ হয় তবে কলকাতা মেট্রোতেই প্রথম এই পরিষেবা যুক্ত হতে চলেছে। উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের পর জলযন্ত্রণায় ভোগান্তির শিকার হয়েছিলেন মেট্রো যাত্রীরা।