গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মানিকতলায় ভেঙে পড়ল পুরানো রাজবাড়ির একাংশ, আহত ৬

    মানিকতলায় ভেঙে পড়ল পুরানো রাজবাড়ির একাংশ, আহত ৬

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উত্তর কলকাতার মানিকতলায় পুরানো রাজবাড়ির একাংশ ভেঙে পড়ে জখম হয়েছেন ২ শিশু সহ ৬জন।তাদের আহত অবস্থায় উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। জানা গিয়েছে, বহু পুরানো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসাবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো সত্ত্বেও কোনও রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। পুলিশ ও পুরসভার তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল।
    এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাড়িটির বাকি অংশও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।