বাইপাস সংলগ্ন আরুপোতায় ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক গাড়ি

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। ইএম বাইপাস ধাবার কাছে আরুপোতায় একটি গ্যারাজে আচমকাই আগুন লেগে যায়।

গ্যারাজে দাঁড়িয়ে থাকা একাধিক দামী গাড়িকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা।ঘিঞ্জি এলাকা হওয়ার দরুণ চরম আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তারাই প্রথমে আগুন নেভানোর কাছে হাত লাগান। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী।

এই ঘটনায় প্রাণহানির কোনও খবর মেলেনি। কী কারণে আগুন তা খতিয়ে দেখছে দমকল দফতর।