শহরে এটিএম জালিয়াতিতে উধাও দেড় লক্ষাধিক টাকা

0
278
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এবার খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ। যাদবপুরের এসবিআই-র ব্রাঞ্চের একটি এটিএম থেকে ধাপে ধাপে গ্রাহকদের দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন ওই এটিএমে শুক্রবার রাতে টাকা তলতে যান কয়েকজন গ্রাহক। এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিলে, অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও টাকা বের হয়নি বলে অভিযোগ। উল্টে একাধিকবার টাকা তোলার চেষ্টায় একজনের এক লক্ষ এবং অন্যজনে পঁচিশ হাজার টাকা খোয়া যায়। সার্ভে পার্ক থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার বিশেষজ্ঞরাও বিষয়টি দেখছেন।

অন্যদিকে হাওড়ার আলমপুরে এসবিআই-র এটিএম ভাঙচুর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।