
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর ঘটনায় ধুন্ধুমার রাজারহাটের নারায়ণপুর। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত-র অনুগামীদের ওপর তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।
ভাঙচুর করা হয় দোকান। অন্তত ২০-৩০ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। তৃণমূল কর্মী হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। হাজি ইসরার অভিযোগ ইদের দিন সব্যসাচী দত্তকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তারপর থেকে তাপস চট্টোপাধ্যায় তাঁদের ওপর ক্ষুব্ধ বলে দাবি করেছেন। হাজি ইসরার অভিযোগ বাবাকে কু কথা বলেছেন। এরপর আজাদ নামে এক গুন্ডাকে পাঠিয়ে হামলা চালিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশের তরফে গুলি চালানোর ঘটনা জানানো হয়নি।
