কেষ্টপুরে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের!

0
131
ছবি সৌজন্যে : নিজস্ব
জাল ও নিম্নমানের ওষুধের সন্ধানে কেষ্টপুরে হানা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। কেষ্টপুরে এক ডিস্ট্রিবিউটরের স্টোরে তল্লাশি চালিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ৪ সদস্যের টিম।
স্ক্যান করে দেখেছেন ওই স্টোরে থাকা ওষুধের কিউ আর কোড আর ব্যাচ নম্বর। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, সম্প্রতি বাগরি মার্কেট ও মেহতা বিল্ডিংয়ে অভিযান চালিয়ে জাল ও নিম্নমানের ওষুধের সন্ধান মেলে। সেই তদন্তের সূত্র ধরে কেষ্টপুরের ডিস্ট্রিবিউটরের নাম উঠে আসে। সেখানে অভিযান চালিয়েছে ৪ সদস্যের একটি টিম। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও গ্যাসের ওষুধ। কিউআর কোড স্ক্যান করলে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এই ওষুধগুলি জাল হতে পারে বলে সন্দেহ ড্রাগ কন্ট্রোলের সূত্রের খবর, উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধগুলি কেনা হয়েছিল। এই হোলসেল শপে থাকা সমস্ত ধরনের ওষুধের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।
অভিযান শেষ হওয়ার পর ড্রাগ ইন্সপেক্টর দীপিকা মণ্ডল বলেন, কী কী ওষুধ কোন কোন কোম্পানির ওষুধ তা বলেছেন। নিম্নমানের ওষুধ নিয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও -র রিপোর্ট আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে।