গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata এনআরএস’কে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের

    এনআরএস’কে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের

    0
    166
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ডাক্তাররা ঠিকমত আসেন না ,তাই কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজকে শোকজ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। বেশ কয়েক কোটি টাকার জরিমানার মুখে কলকাতার এনআরএস হাসপাতাল।
    আর শোকজ নোটিস পাওয়ার পরেই হাসপাতালে চিকিৎসক-অধ্যাপকদের জন্য নোটিস জারি হয়েছে। নোটিসে বলা হয়েছে, প্রতিদিন ফেস বায়োমেট্রিক মেশিনে ডিউটিতে যোগ দেওয়া এবং ক্যাম্পাস ছেড়ে যাওয়ার রেকর্ড রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, ইন অ্যান্ড আউটের রেকর্ড না থাকলে গরহাজির হিসেবে ধরে নেওয়া হবে। আগে থেকে অনলাইনে ছুটির আবেদন করা বাধ্যতামূলক এবং না বলে ছুটি নিলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ করে মোট আটটি পয়েন্ট তুলে ধরেছে জাতীয় মেডিক্যাল কমিশন। একাধিক ক্ষেত্রে বেনিয়মের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এনআরএস-এ মোট ২০টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত রেকর্ড অসম্পূর্ণ রয়েছে।
    এমবিবিএস পরীক্ষা যখন চলছিল, তাতে সিসিটিভি-তে দেখা গিয়েছে হলের মধ্যে অবাঞ্ছিত ভিড় ছিল এবং হলের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। আর তার পরই নিয়ম-শৃঙ্খলা নিয়ে নড়েচড়ে বসলেন হাসপাতাল কর্তৃপক্ষ।