
বিশ্বের সেরা ২৫ ভ্রমণ ও অবসর কাটানোর শহরের মধ্যে ১৯ নম্বরে রয়েছে কলকাতা। রয়েছে রাজস্থানের জয়পুর ও উদয়পুরও।উন্নয়নের দিক থেকে কলকাতার স্থান ১১ নম্বরে।
বায়ুর মান বা এয়ার কোয়ালিটির বিচারে দ্বিতীয় সেরা মেট্রো শহরের তকমা পেয়েছে কলকাতা।সৌন্দর্যায়ন, ভ্রমণ, উন্নয়ন – আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সব কিছুর নিরিখেই বিশ্বের আর ২৪ টি শহরের সঙ্গে জায়গা করে নিয়েছে কলকাতা। সোশাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীই। এহেন কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন জয় হিন্দ, জয় বাংলা।
মুখ্যমন্ত্রীর সংযোজন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, উন্নয়নের হাতে হাত রেখে এগনো এবং পরিবেশ নিয়ে সচেতনতা এক পংক্তিতে রেখেই কীভাবে চলা যায় তা এ শহর দেখিয়ে দিয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
