
রাজ্যে পরপর জঙ্গির গ্রেফতারিতে উৎসবমুখর কলকাতায় সতর্ক রয়েছে পুলিশ। পার্ক স্ট্রিট পরিদর্শনে গিয়ে জানিয়েছেন সিপি মনোজ বর্মা।
ক’দিন আগে ক্যানিং থেকে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত আইইডি এক্সপার্ট কাশ্মীরি জঙ্গির গ্রেফতারি এবং মুর্শিদাবাদে ২ জঙ্গির গ্রেফতারি নিয়ে পুলিশ যে আরও বেশি সতর্ক রয়েছে সেকথা জানিয়ে সিপি মনোজ বর্মা জানিয়েছেন উৎসবের দিনগুলোতে কলকাতায় বাড়তি নজরদারি থাকবে। নিরাপত্তায় কোনও ফাঁকফোকর নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে কিধরণে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। এমনিতে বড়দিনের শহরে ২ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে।
সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি ডিসি পদমর্যাদার ৮ অফিসার থাকছেন। এছাড়াও ওয়াচ টাওয়ার, কিউআরটি টিম। ড্রোনে নজরদারি চলবে।
