পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, ভিডিও প্রকাশ করে ব্যাখ্যা পুলিশের

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব

বিনা প্ররোচনায় শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিপেটা, লাগির প্রতিবাদে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশকে হালকা বলপ্রয়োগ করতে হয়েছে বলে আগেই দাবি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

এবার কসবার ঘটনার ভিডিও প্রকাশ করে সাফাই দিয়েছে কলকাতা পুলিশ। ওই ভিডিওয় এক বিক্ষোভকারী বলছেন পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবেন। বুধবার জেলায় জেলায় ডিআই দফতর অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। বসবার ডিআই অফিসে জড়ো হয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা।

সেখানেই পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা, লাথি মারার অভিযোগ ওঠে। যদিও পুলিশের দেওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি এসনিউজ।