
কলকাতা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ৯ নাবালিকাকে। কলকাতার বড়তলা এলাকায় যে বাড়িতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে ৯ নাবালিকা সহ ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
তাঁদের পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই বাড়ি থেকে অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এঁরা দেহব্যবসা চালাতেন বলে অভিযোগ। এঁরা বড়তলা এলাকারই বাসিন্দা। পাচারকারী সন্দেহে আরও ৪ জনকে ধরেছে পুলিশ। এঁরা হলেন একজন মহিলাও রয়েছে।
সুমন হালদার, দীপ চট্টোপাধ্যায়, আকাশ চৌধুরি ও পূজা মিস্ত্রি। এদের মধ্যে সুমনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। বাকিদের বাড়ি উত্তর ২৪ পরগনায়।








