গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দিল্লি বিস্ফোরণ, কলকাতা-সহ রাজ্যজুড়ে নাকা তল্লাশি 

    দিল্লি বিস্ফোরণ, কলকাতা-সহ রাজ্যজুড়ে নাকা তল্লাশি 

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিল্লির লালকেল্লার অদূরে জোরালো বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে। রাজধানী কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
    সেই নির্দেশ মতো সোমবার রাত থেকেই কলকাতার উত্তর থেকে দক্ষিণে রাস্তায় ও মেট্রো স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলিয়ে চেকিং করেছে পুলিশ খতিয়ে দেখা কাগজপত্রও। পাশাপাশি, অনুসন্ধান শুরু হয়েছে শহরের বিভিন্ন হোটেল এবং লজগুলিতে। সেখানকার আবাসিকদের সম্পর্কিত বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।একইভাবে নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা সহ সমস্ত জেলায় জেলায় পুলিশের তরফে রাস্তাঘাট, জাতীয় ও রাজ্য সড়ক এমনকি রেল স্টেশন গুলোতেও নাকা তল্লাশি চালিয়েছে। বাঁকুড়ার খাতড়া থানার উদ্যোগে খাতড়া পাম্প মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে।
    চার চাকার গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র এবং গাড়ি ভেতরে সমস্ত কিছু জিনিস তল্লাশি করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।