
অস্ত্রকারখানায় কলকাতা এবং বিহার এসটিএফের যৌথ অভিযানে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বিহারের ভাগলপুর জেলার রহমনতবাগের একটি বাড়িতে স্পিনিং মিলের আড়ালেই চলছিল অস্ত্র কারখানা।
সেখানেই আচমকা হানা দেয় কলকাতা, বিহার এসটিএফ এবং ভাগলপুর মধুসূদন থানার যৌথ টিম। জানা যায় মহম্মদ নাসির আনসারির ওই বাড়ির নীচের তলায় স্পিনিং মিল রয়েছে। আর ওপর তলায় হত অস্ত্র তৈরি। ওই মিলের আড়ালেই অস্ত্র তৈরি করা হত। সেখান থেকে ২০টি অর্ধসমাপ্ত দেশি পিস্তল। ৮টি পিস্তলের ব্যারেল, একটি লেদ মেশিন, ২টি মিলিং মেশিন, একটি ড্রিল মেশিন, গ্রাইন্ডিং-পলিশিং এবং একটি গ্রাইন্ডার মেশিন উদ্ধার হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচামাল এবং অস্ত্র তৈরির সরঞ্জাম ওখানে মজুত ছিল।
পুলিশ হানায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা কাদের জন্য অস্ত্র বানাতো। সেই অস্ত্র কোথায় বিক্রি করা হত সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
