
গির্জায় গির্জায় প্রার্থনা, ক্যারল, কেক-পেস্ট্রি, বছর শেষে শীতের ডিসেম্বরে পার্কস্ট্রিটে চোখ ধাঁধানো আলো। ক্রিসমাস ইভে জমজমাট কলকাতা। সন্ধে নামতেই প্রতিবছরের মত চেনা ছন্দে ফিরেছে পার্কস্ট্রিট।
আর রাত যত গড়িয়েছে সান্তার টুপি পরে কেউ তুলেছেন সেলফি, কেউ আবার ছোটদের আবদার মেটাতে ব্যস্ত। রাত বাড়তেই রেস্টুরেন্ট, বার-পাবে সেলিব্রেশন মুড। উৎসবের মুডে বৌবাজারের অ্যাংলো পাড়া বো-ব্যারাকও। ভিড়ের যেকোনও অপ্রীতিকর ঘটনা সামলাতে তৎপর রয়েছে পুলিশও। একাধিক ওয়াচ টাওয়ারে নজরদারি ছাড়াও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, কলকাতা পুলিশের উইনার্স টিম। একই সঙ্গে নিয়ন্ত্রিত করা হয়েছে যানবাহনে। ব্যান্ডেল চার্চ থেকে বেলুড় মঠের যিশু পুজো।
ক্রিসমাস মুডে জেলাও। কেক মিষ্টির সঙ্গে ক্যারলের সঙ্গে বাইবেল পাঠ। বুধবার সন্ধেয় বেলুড় মঠে মহাসমারোহে পালিত হয়েছে যিশু পুজো।









