গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Howrah ঋতুরাজ হোটেলের মালিক ২ ভাইয়ের খোঁজে হাওড়ায় তল্লাশি

    ঋতুরাজ হোটেলের মালিক ২ ভাইয়ের খোঁজে হাওড়ায় তল্লাশি

    0
    160
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গ্যাস সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ড। সাফাই দিচ্ছে অভিযুক্ত ঋতুরাজ হোটেলের মালিকের বাড়ির লোকজন। যদিও গোলাবাড়িতে গিয়েও হোটেল মালিক দুই ভাইয়ের কোনও হদিশই পায়নি পুলিস।
    অগ্নিকাণ্ডের পরেই উধাও হয়ে গিয়েছেন ঋতুরাজ হোটেলের মালিক আকাশ এবং অতুল চাওলা। অগ্নিকাণ্ড এবং মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আটক করা হয়েছে হোটেল ম্যানেজারকে। কিন্তু এখনও কোনও খোঁজ নেই দুই ভাইয়ের।
    হাওড়া গোলাবাড়ির সাব আর্বান রোডের অ্যাপার্টমেন্টে লালবাজারের বিশেষ দল গেলে পরিবারের তরফে জানানো হয় এখন আর তাঁরা এখানে থাকেন না। তবে দুই ভাই আত্মসমর্পণ করুক, তেমনটাই চাইছেন পরিবারের সদস্যরা।